Starting Solar PV Design & Installation - Bangladesh - Zisan Writes

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, April 6, 2026

Starting Solar PV Design & Installation - Bangladesh

কদিন আগে ফেসবুকে ঢু মারছিলাম, হঠাৎ সামনে আসল একটা এড, gobeshona.com.bd নাকি ফ্রিতে সোলার পিভি ডিজাইন এন্ড ইনস্টলেশন শেখাবে। বহুদিন ধরেই আমার এমন একতা কোর্স করার প্রতি আগ্রহ ছিল, বিশেষ করে যদি সরাসরি করতে পারতাম। কিন্তু সেই রকম প্রতিষ্ঠান আর অর্থের জন্য করা হয়ে উঠেনা। যে কোন কোর্স করার আগে মনে হয় এতোগুলো কষ্টাপার্জিত অর্থ যদি নষ্ট হপ্য ? যদি ভর্তি হবার পর দেখি তারা যা কথা দিয়েছিল তা রাখেনি তখন কি করার থাকবে ? সাইটিফিকেট ? এইসব তো ডর্জন কি ডর্জন পাওয়া যায়, কিন্তু স্কিল না।

Solar PV Core learning path
Core Learning Path


এছাড়া বর্তমানে বিশ্ব সহ বাংলাদেশের এই সেক্টর টা বেশ বাড়ছে। এখন প্রতিটা বড় ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বাসাবাড়ি সব যায়গায় Renewable Energy এর ছোয়া দেখা যায়, এছাড়া আমারো এই সেক্টরের প্রতি বেশ আগ্রহ। তাই গবেষণা একাডেমির অফার টা লুফে নিলাম। ৩০ দিনের চ্যালেঞ্জ। যদি তাদের কোর্সের ধরণ, বোঝানোর ক্ষমতা ভালো লাগে তবে আমি সবাইকে সাজেশন দিব ইনশাল্লাহ। একজন ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে এইটা আমার জন্য বড় সুযোগ। 

 তাদের কোর্স মডিউল টা দেইয়া হলো। বেশ ভালোই হয়েছে এতে। আমি চেষ্টা করব যেদিন যেটা শিখব সেদিন সেটা আপডেট করে সবাইকে জানানোর। 






SOLAR SYSTEM DESIGN AGENDA FOR THIS 30 Days


🔰Foundation Phase


✅Day 01: বাংলাদেশে সোলার বিপ্লব – সম্ভাবনা ও ভবিষ্যৎ (রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইভি চার্জিং)

✅Day 02: Solar PV বেসিক কম্পোনেন্ট– সেল থেকে পাওয়ার আউটপুট

✅Day 03: সোলার প্যানেল কানেকশন ও রিয়েল-ওয়ার্ল্ড পারফরম্যান্স সিক্রেটস (শেডিং, হাফ-কাট সেল, মাউন্টিং টেকনিক)

✅Day 04: টিল্ট অ্যাঙ্গেল মাস্টারি – সান পাথ ও সর্বোচ্চ এনার্জি স্ট্র্যাটেজি (সান চার্ট, পিভি রো এর দূরত্ব নির্ণয়)

✅Day 05: পিভি কম্পোনেন্ট, প্যারামিটার ও ইলেকট্রিক্যাল ডিজাইন (জাংশন বক্স, কেবল সাইজিং)

✅Day 06: সোলার সিমুলেশন ও ভোল্টেজ লিমিট এনালাইসিস (গ্লোবাল টুলস)

🔋Battery & Storage Phase

✅Day 07: ব্যাটারি বেসিকস – সঠিক সিস্টেম ভোল্টেজ নির্বাচন

✅Day 08: ব্যাটারি লাইফস্প্যান ও পারফরম্যান্স অপ্টিমাইজেশন

✅Day 09: লিড অ্যাসিড বনাম লিথিয়াম – কোনটি আপনার জন্য সেরা?

✅Day 10: ব্যাটারির প্রাইসিং, ব্যালেন্সিং ও ডেটাশিট মাস্টারি

⚙️ সিস্টেম কন্ট্রোল ফেজ (System Control Phase)

✅Day 11: চার্জ কন্ট্রোলার ইন PV সিস্টেম – PWM বনাম MPPT

✅Day 12: ইনভার্টার ইন PV সিস্টেম – টাইপ, সিলেকশন ও সাইজিং

🏗️System Design Phase


✅Day 13: অফ-গ্রিড সোলার ডিজাইন – স্টেপ বাই স্টেপ (পর্ব ১)

✅Day 14: অফ-গ্রিড সোলার ডিজাইন – প্র্যাকটিক্যাল কেস স্টাডি (পর্ব ২)

✅Day 15: সোলার প্রোটেকশন ডিজাইন – স্ট্রিং টু অ্যারে সেফটি

✅Day 16: অফ-গ্রিড সিস্টেমের জন্য অ্যাডভান্সড প্রোটেকশন স্ট্র্যাটেজি

✅Day 17: PVSyst ব্যবহার করে অফ-গ্রিড ডিজাইন – প্র্যাকটিক্যাল সেশন

✅Day 18: থ্রিডি শেডিং এনালাইসিস ও পারফরম্যান্স ইমপ্যাক্ট

🌐Grid & Hybrid Phase


✅Day 19: অন-গ্রিড ও হাইব্রিড সোলার সিস্টেম ডিজাইন মাস্টারক্লাস

✅Day 20: মেগা সোলার প্রজেক্ট ডিজাইন উইথ PVSyst

🚰Application & Reporting Phase


✅Day 21: সোলার ওয়াটার পাম্পিং সিস্টেম – সম্পূর্ণ ডিজাইন গাইড

✅Day 22: VFD কন্ট্রোল ইন সোলার পাম্প সিস্টেম

✅Day 23: এক্সেল ব্যবহার করে প্রফেশনাল PV রিপোর্ট প্রিপারেশন

✅Day 24: স্কেচআপ (SketchUp) এ সোলার পিভি লেআউট ডিজাইন

✅Day 25: সিঙ্গেল লাইন ডায়াগ্রাম (SLD) ও প্রোটেকশন সিলেকশন

⚡Commercial & Compliance Phase


✅Day 26: বাংলাদেশে নেট মিটারিং – প্রক্রিয়া ও ইন্সটলেশন

✅Day 27: গ্রিড সিঙ্ক্রোনাইজেশন ও কমপ্লায়েন্স এসেনশিয়ালস

✅Day 28: ROI ও ফিন্যান্সিয়াল ফিজিবিলিটি এনালাইসিস

✅Day 29: সোলার সিস্টেম মেইনটেন্যান্স ও ফিল্ড ট্রাবলশুটিং

✅Day 30: ওপেন সোলার PV সিস্টেম ডিজাইন


Solar PV design & Installation


ক্লাস শুরু হবে ৮ তারিখ থেকে। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here