প্র্যাকটিক্যাল লার্নিং ডায়েরি: সাবস্টেশনের প্রাণকেন্দ্র LT Panel নিয়ে আমার গতকালের অভিজ্ঞতা! - Zisan Writes

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, April 19, 2026

প্র্যাকটিক্যাল লার্নিং ডায়েরি: সাবস্টেশনের প্রাণকেন্দ্র LT Panel নিয়ে আমার গতকালের অভিজ্ঞতা!

গতকাল ইলেকট্রিক্যাল ডিজাইনের প্র্যাকটিক্যাল কাজ শিখতে গিয়ে LT Panel সম্পর্কে দারুণ কিছু বিষয় জানলাম!

ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করে আমি বর্তমানে ফ্রেশার হিসেবে জব খুঁজছি। এই সময়ে নিজেকে আরও দক্ষ করার জন্য অটোক্যাড ইলেকট্রিক্যাল (AutoCAD Electrical) সহ ফিল্ডের নানান বাস্তবমুখী কাজ শিখছি। কালকে সাবস্টেশন এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতে গিয়ে LT Panel (Low Tension Panel) সম্পর্কে বেশ কিছু প্র্যাকটিক্যাল জিনিস শিখতে পেরেছি, যা আজ আপনাদের সাথে শেয়ার করছি।

LT Panel
LT Panel


গতকাল আমি LT Panel নিয়ে যা যা শিখলাম:

  • সিস্টেমে এর অবস্থান: সাবস্টেশনে ট্রান্সফরমার থেকে ভোল্টেজ স্টেপ-ডাউন হওয়ার পর বিদ্যুৎ সরাসরি LT প্যানেলে আসে। অর্থাৎ, এটি ট্রান্সফরমারের ঠিক পরে এবং Main Distribution Board (MDB)-এর আগে অবস্থান করে।

  • মূল কাজ: ট্রান্সফরমার থেকে আসা বিদ্যুৎকে কন্ট্রোল করা এবং বাসবারের মাধ্যমে ৩টি ফেজে (R-Y-B) সমানভাবে প্রতিটা ফ্লোরে বা মেশিনে পৌঁছে দেওয়াই এর প্রধান কাজ। এখানে লোড ব্যালেন্সিংটা খুব ভালোভাবে মেইনটেইন করতে হয়।

  • ভিতরের গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট: প্যানেলের ছবিগুলো স্টাডি করে দেখলাম এর ভেতরে অনেক ধরনের প্রোটেক্টিভ এবং মেজারিং ডিভাইস থাকে। যেমন-

    • Busbar: কারেন্ট বহন এবং ডিস্ট্রিবিউশনের মূল মাধ্যম।

    • Circuit Breaker (MCCB/ACB): লোড অনুযায়ী বিভিন্ন সাইজের ব্রেকার থাকে। ওভারলোড বা শর্ট-সার্কিট হলে এগুলো ট্রিপ করে এবং বড় দুর্ঘটনা থেকে সিস্টেমকে রক্ষা করে।

    • CT (Current Transformer): হাই কারেন্ট মেপে মিটারে দেখানোর জন্য ব্যবহৃত হয়।

    • Capacitor (PFI Unit): পাওয়ার ফ্যাক্টর উন্নত করার জন্য এটি ব্যবহৃত হয় (পাওয়ার ফ্যাক্টরের এই প্র্যাকটিক্যাল বিষয়টি নিয়ে আরেকদিন বিস্তারিত লিখব!)



LT Panel
Inside LT Panel

LT Panel
LT Panel Indicator

LT Panel
LT Panel Circuits


বইয়ের থিওরির সাথে প্র্যাকটিক্যাল ড্রয়িং এবং ছবিগুলো মিলিয়ে দেখার পর পুরো কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেল। এই ছোট ছোট ইকুইপমেন্টগুলোই আমাদের বিশাল সব বিল্ডিং আর ফ্যাক্টরিকে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করে।

Follow: wkazisan.pro.bd

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here